০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে ৬০ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্টযাত্রী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৫৫

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বিপুল পরিমাণ কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ মো. আব্দুস সালাম নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কাস্টমস কর্মকর্তাদের তল্লাশিতে তিনি ধরা পড়েন।
আটক আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার রন্চ হাওলা পাড়ার আব্দুল সামাদ ব্যপারীর ছেলে।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ওই যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস তল্লাশি কেন্দ্রে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে: কানাডিয়ান ডলার: ৩২,২০০অস্ট্রেলিয়ান ডলার: ৩৬,৪০০ বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০,০০০ (ষাট লক্ষ) টাকা।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস তল্লাশি কেন্দ্রে এক পাসপোর্টযাত্রীকে তল্লাশি করে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এই মুদ্রা পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আটককৃত যাত্রীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জব্দকৃত মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

বেনাপোল সীমান্তে ৬০ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্টযাত্রী আটক

আপডেট: ০৩:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬