যশোর শহরের মারুয়া মন্দির এলাকায় কাস্টমার ডাকা নিয়ে বিরোধের জেরে দুই নারীকে কিল ও ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন সুমনা আক্তার তিশা ও পারভিন আক্তার সাথী (২৫)। তারা দু’জনই ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুয়া মন্দির এলাকার মিলির বাড়ির ভেতরে কাস্টমার ডাকাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিমলা (২৫) ও রুপা (১৮) নামের দুই নারী সুমনা ও পারভিনকে কিল ও ঘুষি মারেন। এতে তারা আহত হন।
পরে আহত দু’জনকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।
এ বিষয়ে ভুক্তভোগী সুমনা আক্তার তিশা জানান, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে যৌনপল্লীতে কাস্টমার ডাকা নিয়ে দুই নারীর বিরোধ ও মারধর
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ৬৫৬
সর্বাধিক পঠিত





















