০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরের শার্শায় ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৬৭

যশোরের শার্শা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি (৫২) এবং তার সহযোগী একই গ্রামের শিল্পি (৪২)।
র‌্যাব জানায়, সোমবার সকাল ৭টার পর গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে দ্রুতগতিতে একটি ডিসকভার মোটরসাইকেলে করে যাওয়ার সময় কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।
পরে তল্লাশি চালিয়ে বুলবুল সানা বলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরের শার্শায় ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

আপডেট: ১১:১৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬