০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোর সীমান্তে বিজিবির বছরব্যাপী ব্যাপক অভিযান: ৩৭৭ কোটি টাকার পণ্য উদ্ধার, আটক ৩৮০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৬০

বেনাপোল প্রতিনিধি:
যশোর রিজিউনের অধীনস্থ সীমান্ত এলাকায় গত এক বছরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ৩৭৭ কোটি ৫০ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৩৮০ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

বিজিবির দেওয়া তথ্যমতে, গত এক বছরে পরিচালিত অভিযানে সীমান্ত থেকে স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। জব্দকৃত প্রধান মালামালগুলো হলো:
স্বর্ণ ও রুপা: ৫৮ কেজি স্বর্ণ এবং ১২৪ কেজি রুপা।
অস্ত্র ও গোলাবারুদ: ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি।
বৈদেশিক মুদ্রা: ৪০ হাজার ইউএস ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল।
: ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৪৯ হাজার ৮৮ বোতল ফেনসিডিল, ৩৭ কেজি হেরোইন, ১ হাজার ৬৭৭ কেজি গাঁজা এবং ২৮ হাজার ৩৯৩ বোতল বিভিন্ন প্রকার মাদক।
: ২ লাখ ৬৫ হাজার ৩২৬ পিস ভারতীয় নিষিদ্ধ ঔষধ।
সংবাদ সম্মেলনে অধিনায়ক আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। নাশকতা রোধ এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি বিশেষ তৎপরতা চালাচ্ছে।
নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে তিনি জানান, যশোর রিজিউনের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৭২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। সহিংসতা রুখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সীমান্ত এলাকায় তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আশ্বস্ত করেন যে, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অপতৎপরতা রুখতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোর সীমান্তে বিজিবির বছরব্যাপী ব্যাপক অভিযান: ৩৭৭ কোটি টাকার পণ্য উদ্ধার, আটক ৩৮০

আপডেট: ০৯:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬