০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কলমাকান্দায় স্বামীকে কুড়াল দিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৫৫

নেত্রকোনার কলমাকান্দায় স্বামী রুক্কু মিয়াকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
: ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দার কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।
: বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, যা প্রায়ই চরম বিবাদে রূপ নিত। একপর্যায়ে রুবিনা অভিমান করে বাবার বাড়িতে চলে যান।
: ২০২১ সালের ১৫ মে রুক্কু মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান। ওই দিন গভীর রাতে ঘুমন্ত অবস্থায় রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনার পর আদালত এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এটি একটি পৈশাচিক হত্যাকাণ্ড ছিল। আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি কঠোর বার্তা যাবে যে, অপরাধ করে কেউ পার পায় না।
|

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

কলমাকান্দায় স্বামীকে কুড়াল দিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

আপডেট: ০৪:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬