সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, তারপর কৌশলে অশ্লীল ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল। অবশেষে এক লক্ষ টাকা দাবি করা সেই প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে জনৈক সেলিমের বোনের সাথে ফেসবুকে পরিচয় হয় অজ্ঞাত এক ব্যক্তির। সম্পর্কের একপর্যায়ে ওই ব্যক্তি কৌশলে সেলিমের বোন এবং তার ১৩ বছর বয়সী মেয়ের কিছু অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে। এরপর থেকেই সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করে আসছিল ওই ব্যক্তি।
পুলিশি অভিযান ভুক্তভোগী পরিবার বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে তিনি এর রহস্য উদঘাটনের দায়িত্ব দেন জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি)। ডিবি’র অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শিবু মন্ডল ও এএসআই গৌরাঙ্গ মন্ডলসহ একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ নিশ্চিত হয় যে, এই চক্রের নেপথ্যে রয়েছে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)।
রোববার গভীর রাতে কোতোয়ালি থানাধীন ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে অভিযান চালিয়ে সাজ্জাদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ব্ল্যাকমেইলে ব্যবহৃত একটি Oppo A16 মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আসামির পরিচয় ও আইনি ব্যবস্থা গ্রেফতারকৃত সাজ্জাদুল ইসলাম বন্ধন যশোর কোতোয়ালি থানার বড় বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ রফিকুল ইসলাম বাবলুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদুল তার অপরাধের কথা স্বীকার করেছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
যশোর ডিবি পুলিশ জানায়, সাইবার অপরাধ দমনে তারা অত্যন্ত কঠোর এবং এ ধরনের অপরাধের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।।
০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ফেসবুকে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল: যশোরে ডিবি পুলিশের অভিযানে যুবক গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- ৬৫০
সর্বাধিক পঠিত





















