০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ইটের আঘাতে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৩

যশোর সদর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জামির হোসেন (৫৫) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে ও ইটের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এসময় তার কাছে থাকা ব্যবসার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার চাঁন্দুটিয়া গ্রামের কামারবাড়ি মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত জামির হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।স্বজনরা জানান, জামির হোসেন কামারবাড়ি মোড়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে সুজন হোসেন নামে এক যুবক তার পথরোধ করেন। জামির হোসেনের দাবি, সুজন তার দোকান থেকে বাকি মালামাল ক্রয় করেছিলেন। সেই পাওনা টাকা চাওয়ার জের ধরে সুজন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হাতে থাকা ইট দিয়ে জামির হোসেনের মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।

আহতের জামাতা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, “হামলার সময় আমার শ্বশুরের কাছে ব্যবসার প্রায় এক লক্ষ টাকা এবং একটি দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল। হামলাকারী সুজন সেগুলো ছিনিয়ে নিয়েছে।” তিনি আরও দাবি করেন, স্থানীয় এক প্রভাবশালী নেতার উপস্থিতিতেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।

রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ব্যবসায়ীর পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ইটের আঘাতে জখম

আপডেট: ১০:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬