১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনী সহিংসতায় নিহত দুইজনের দাফন সম্পন্ন, তিনজন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৫

নির্বাচনী সহিংসতায় নিহত মো. দুলাল মিয়া (৫৩) ও মো. ইব্রাহিম (৫২)-এর মরদেহ শনিবার ময়নাতদন্ত শেষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিয়ে যাওয়া হয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে নিহত দুলাল মিয়ার ছেলে মো. সোলাইমান বাবার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতায় হত্যার ঘটনায় নিহত দুলাল মিয়ার ছেলে মো. সোলাইমান বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

নির্বাচনী সহিংসতায় নিহত দুইজনের দাফন সম্পন্ন, তিনজন গ্রেপ্তার

আপডেট: ০৭:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬