০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে যাত্রীবিমান নিখোঁজ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৫৬

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী বহনকারী একটি ছোট যাত্রীবিমান নিখোঁজ হয়েছে। এ ঘটনায় দেশটির কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

বার্তা সংস্থা এএফপির বরাতে আলআরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর হঠাৎ করেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মাকাসার উদ্ধার ও তল্লাশি সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থল ও আকাশপথে চলমান এই অভিযানে বিমানবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।
সংস্থাটির অপারেশন প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।
এদিকে বিমানটির নির্মাতা ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান এটিআর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বিমানের সঙ্গে সংশ্লিষ্ট ‘একটি দুর্ঘটনার’ বিষয়ে তারা অবগত। বিবৃতিতে বলা হয়, ইন্দোনেশীয় কর্তৃপক্ষের নেতৃত্বে চলমান তদন্তে অপারেটরকে সহায়তা দিতে এটিআরের বিশেষজ্ঞরা সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম বিমান পরিবহন। তবে দেশটির বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমানতান প্রদেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। এর দুই সপ্তাহেরও কম সময় পর, পাপুয়ার প্রত্যন্ত ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে যাত্রীবিমান নিখোঁজ,

আপডেট: ০৮:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬