১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অভয়নগরে কৃষক শামীম হত্যা মামলায় আলামিন আকুঞ্জি গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৬৪

যশোরের অভয়নগরে কৃষক শামীম শেখ (২০) হত্যা মামলায় আলামিন আকুঞ্জি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান।

গ্রেপ্তার আলামিন আকুঞ্জি উপজেলার শুভরাড়া গ্রামের সাবের আকুঞ্জির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে শামীম শেখ তার তিন বন্ধু—আলামিন আকুঞ্জি, আরমান আকুঞ্জি ও নাইম শেখের সঙ্গে স্থানীয় আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় মিজানুর রহমান আকুঞ্জি ও সাইফুল ফকিরসহ অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসী শামীমকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার কপালের বাম পাশে গুলি লাগে।

গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শামীমকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শামীম শেখ মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা ওহিদুল শেখ ৬ সেপ্টেম্বর দুপুরে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলামিন আকুঞ্জিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত শামীম শেখ উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট এলাকার দিনমজুর ওহিদুল শেখের ছেলে। তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

অভয়নগরে কৃষক শামীম হত্যা মামলায় আলামিন আকুঞ্জি গ্রেপ্তার

আপডেট: ০৮:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬