১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, আহত ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৫৩

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাতসহ পরিবারের আরও দুই সদস্যকে মারপিট করে জখম করার অভিযোগ উঠেছে তার তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নাজির শংকরপুর এলাকার বশির শেখের মেয়ে শিউলি (৪০), তার ভাই সুমন (৩৮) এবং সুমনের ছেলে ইমন (২০)। বর্তমানে শিউলি ও ইমন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ডালিম হোসেন ইমরান (৩৫) শিউলির তালাকপ্রাপ্ত স্বামী। তিনি মনিহার শ্রমিক ইউনিয়নের পাশে আকবর আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শনিবার গভীর রাতে ডালিম হঠাৎ শিউলির বাড়িতে ঢুকে ধারালো চাকু দিয়ে তাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে শিউলির বাম হাতের ডানা ও মুখের বাম পাশে গুরুতর জখম হয়।

একই সময়ে মনিহার কোল্ডস্টোরেজের সামনে অবস্থানরত শিউলির ভাই সুমন ও ভাতিজা ইমনকে বেধড়ক মারপিট করে আহত করে ডালিম। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, শিউলি ও ইমনকে ভর্তি করা হয়েছে। সুমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, আহত ৩

আপডেট: ০৪:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬