১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৮৩

নেত্রকোনায় জাতীয় পার্টির (জাপা) শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর–বারহাট্টা আসনের বিএনপির মনোনীত প্রার্থীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেওয়া হয়।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতারা।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন—পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

সদ্য যোগদানকারী নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির নেতৃত্বেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমানের আহ্বানে যারা আজ বিএনপির পতাকাতলে এসেছেন, তাদের সবাইকে আন্তরিক স্বাগত। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ৭১-এর চেতনায় বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের এই সংকটময় সময়ে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট: ০৯:৩৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬