০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন: নারীসহ নিহত ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬৬২

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন নারী রয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দমকল কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন: নারীসহ নিহত ৩

আপডেট: ০৫:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬