১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: এক যুবকের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬৭৯

যশোর যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত শামিম উপজেলার বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের মালিকানাধীন একটি বিকাশের দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।
ঠিক সেই সময়ে দোকান মালিক আরাফাত হোসেন ব্যক্তিগত প্রয়োজনে ঘুম থেকে ওঠেন। তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দোকানের ভেতরে একজন অপরিচিত মানুষকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাজারের আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে শামিমকে হাতেনাতে আটক করে।
গণপিটুনি ও মৃত্যু
আটক করার পর উত্তেজিত জনতা শামিমকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান:
> “পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক: আসিফ হাসান

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে চুরির অভিযোগে গণপিটুনি: এক যুবকের মৃত্যু

আপডেট: ০৩:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬