১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রী পালানোর ঘটনায় উত্তেজনা, মাদরাসায় অগ্নিসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬৬৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) নিয়ে মাদরাসার প্রধান শিক্ষক পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার জেরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সংশ্লিষ্ট মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের ‘সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায়’। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মাহমুদুল হাসান (৩৫)। তার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি ওই মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসায় পড়াশোনার সময় ওই ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি শিক্ষক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা মাদরাসায় তালা ঝুলিয়ে দেন। প্রতিষ্ঠানটি বন্ধ থাকা অবস্থায় মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মাদরাসাটিতে আগুন ধরিয়ে দেয়।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। ইউএনও আকিব ওসমান জানান, শিক্ষক ও ছাত্রী পালিয়ে যাওয়ার বিষয়টি প্রশাসনকে আগে জানানো হয়নি। পুরো ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চরজব্বর থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, অগ্নিকাণ্ডে মাদরাসার কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে ওই সময় মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা হয়েছে এবং বর্তমানে মেয়েটি পরিবারের হেফাজতে রয়েছে। এছাড়া মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. মনসুর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে চরজব্বর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক এখনো পলাতক রয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

নোয়াখালীর সুবর্ণচরে প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রী পালানোর ঘটনায় উত্তেজনা, মাদরাসায় অগ্নিসংযোগ

আপডেট: ০২:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬