১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষা দিতে যাওয়ার পথে যশোরে মোটরসাইকেল দুর্ঘটনা, কলেজছাত্র রাব্বি গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬৬৮

যশোরে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি সোহরাব (২৬) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাব্বি সোহরাব মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের শেরআলী মদনপুর গ্রামের তারেক হোসেনের ছেলে। তিনি যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাব্বি মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কলেজে পরীক্ষায় অংশ নিতে রওনা দেন। পথে চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকায় পৌঁছালে হঠাৎ করে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাব্বির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিস্থিতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

পরীক্ষা দিতে যাওয়ার পথে যশোরে মোটরসাইকেল দুর্ঘটনা, কলেজছাত্র রাব্বি গুরুতর আহত

আপডেট: ০২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬