১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: পৌনে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৬২

টেকনাফ কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে নাফ নদীর নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস দল নাফ নদীতে অবস্থান নেয়। এসময় নাইট্যংপাড়া এলাকা দিয়ে অতিক্রমকারী সন্দেহভাজন একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। বোটটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকালে ইয়াবা পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করা হয় এবং পাচার কাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।

আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা এবং বোটটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, সীমান্তে মাদকপাচার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: পৌনে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

আপডেট: ০১:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬