১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে প্রতিবেশীর ইটের আঘাতে গৃহবধূ রক্তাক্ত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৮২

যশোরের কোতোয়ালি থানার গহেরপুর গ্রামে তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতার জেরে আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে প্রতিবেশীরা। বুধবার সকাল ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত আঞ্জুয়ারা ওই গ্রামের বদর উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী সোলাইমান ও তার পরিবারের সঙ্গে আঞ্জুয়ারা বেগমের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সোলাইমান (৩৫), তার স্ত্রী আকলিমা (২৫) এবং মা ফরিদা বেগম (৬৫) আঞ্জুয়ারা বেগমের ওপর চড়াও হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিবেশী ইমারতের উঠানে আঞ্জুয়ারাকে ফেলে মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করেন সোলাইমান। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। স্বজনরা চিৎকার শুনে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আঞ্জুয়ারা বেগমের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আহত গৃহবধূর মেয়ে শারমিন অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার মায়ের ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে প্রতিবেশীর ইটের আঘাতে গৃহবধূ রক্তাক্ত

আপডেট: ১২:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬