০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের নতুন ইতিহাস, আউন্সপ্রতি দাম ছাড়াল ৪,৬০০ ডলার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৬০

আন্তর্জাতিক বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সঙ্গে রুপার দামও উঠেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এর ফলেই স্বর্ণ ও রুপার দামে দেখা দিয়েছে নজিরবিহীন উল্লম্ফন।
সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৫৮৪ দশমিক ৭৪ ডলারে। দিনের শুরুতেই স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৬০০ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়।
ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা এবং ফেড চেয়ারম্যানকে ঘিরে ফৌজদারি তদন্তের খবর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, যা স্বর্ণের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে এটি সর্বকালের সর্বোচ্চ ৮৪ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়।

এ ছাড়া স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৪৮ দশমিক ৭৪ ডলারে ওঠে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৬৪ দশমিক ১৯ ডলারে লেনদেন হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের নতুন ইতিহাস, আউন্সপ্রতি দাম ছাড়াল ৪,৬০০ ডলার

আপডেট: ০৭:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬