যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং একটি জিআর মামলার পরোয়ানাভুক্ত এক নারীকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারি হলেন শার্শা থানার কাজীপাড়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে আরমান হোসেন সবুজ (৪২)। পুলিশ জানায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শার্শা গ্রামস্থ কামারবাড়ী মোড় এলাকায় শাহাবুলের মোটর গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, রবিবার (১১ জানুয়ারি) সকালে ভবানীপুর এলাকায় নারী পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর-৫৪০/২৪ (কলা) মামলার পরোয়ানাভুক্ত আসামি রাবেয়া খাতুনকে আটক করা হয়। তিনি ভবানীপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ইয়াবাসহ আটক আরমান হোসেন সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-০৮) দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকেই যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।
০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
শার্শায় ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত নারী আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- ৬৬১
সর্বাধিক পঠিত





















