০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলের রঘুনাথপুরে র‍্যাবের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৫৮

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টারের একটি বিশেষ দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হলে সেখান থেকে অবৈধ এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটক সাকিব হাসান ওই এলাকার বাসিন্দা এবং আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো বিদেশে তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র র‍্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র‍্যাব আরও জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অবৈধ অস্ত্র চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অবৈধ অস্ত্রের প্রবাহ রোধে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

বেনাপোলের রঘুনাথপুরে র‍্যাবের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

আপডেট: ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬