০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৪৬

যশোরে যুগ-নায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে বিশেষ আয়োজন হিসেবে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যশোরের পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘স্বামী অক্ষরানন্দ ও আমেনা খাতুন বৃত্তি’ বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দিবসটি ভোরে আশ্রমের মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়। এর মধ্যে বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম এবং পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়। এরপর আশ্রম প্রাঙ্গণে আলোচনাসভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মাধ্যমে উৎসবের অংশগ্রহণকারীরা আনন্দ উপভোগ করেন। প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব সমাপ্ত হয় ‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি-রাজস্ব) কমলেশ মজুমদার। সভার সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শ্রিবিধান ভদ্র। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল। স্বাগত বক্তব্য প্রদান করেন যশোর রামকৃষ্ণ আশ্রমের সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ, এবং সঞ্চালনা করেন নওয়াপাড়া মডেল কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ রাহা।
আলোচনা সভার পর ভক্তিমূলক গীতি পরিবেশন করেন সঞ্জয় মল্লিক ও তরুণ কান্তি হালদার বাপন।
এদিকে, এই উৎসব উপলক্ষে সোমবার সকাল ৯টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে। অধ্যক্ষ জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ সকলকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত

আপডেট: ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬