নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল এলাকায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানাটির বয়লার কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের প্রাচীর ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত আট শ্রমিক দগ্ধ হন এবং ভাঙা কাচের আঘাতেও আহত হন তারা।
আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সিমেন্ট কারখানার আটজন দগ্ধ শ্রমিককে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি।
০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ, আট শ্রমিক দগ্ধ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- ৬৬২
সর্বাধিক পঠিত





















