০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না আর নেই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৬৬

যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজপথের পরিচিত মুখ এহসানুল হক মুন্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এহসানুল হক মুন্নার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এক শোকবার্তায় তিনি বলেন, “এহসানুল হক মুন্না ছিলেন দলের একজন পরীক্ষিত, ত্যাগী ও সাহসী নেতা। তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।”
মরহুম এহসানুল হক মুন্না দীর্ঘকাল যশোর জেলা যুবদলের নেতৃত্বের অগ্রভাগে থেকে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলন-সংগ্রামে রাজপথে তার বলিষ্ঠ ও দৃঢ় উপস্থিতি নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাত। দলের দুঃসময়ে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি কখনো দলের আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তার সাহসী ভূমিকা ও ত্যাগী নেতৃত্ব যশোর জেলার বিএনপি ও যুবদলের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ বর্তমানে যশোরে তার নিজ বাসভবনে নেওয়া হচ্ছে। জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
এহসানুল হক মুন্নার মৃত্যুতে যশোর জেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না আর নেই

আপডেট: ০৬:৪৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬