১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বে চাল ব্যবসায়ীকে মারধর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৬৬৫

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর শহরের বড়বাজার এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাসেল হোসেন নামে এক চাল ব্যবসায়ীকে চাকুর বাট দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে বড়বাজারের ‘রাসেল ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী রাসেল হোসেন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার মৃত মনিরুজ্জামান বাবুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লোন অফিসপাড়ার মোতাসিম বিল্লাহ খান ও তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও দুইজন সন্ধ্যায় রাসেলের দোকানে যান। পাওনা টাকা নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোতাসিম বিল্লাহ ও তার সহযোগীরা চাকুর বাট দিয়ে রাসেলকে আঘাত করে আহত করেন।
হামলার পর রাসেল হোসেন নিজেই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বে চাল ব্যবসায়ীকে মারধর

আপডেট: ১২:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬