০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ পলাতক আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৪

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার নির্দেশ ও উসকানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ সাত পলাতক আসামির পক্ষে আইনি লড়াই লড়তে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং সদস্য হিসেবে ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।:
আদালতের নির্দেশে রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাচ্ছেন নিচের সাতজন: ওবায়দুল কাদের (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ) সাদ্দাম হোসেন (সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ শেখ ওয়ালি আসিফ ইনান (সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ. আ ফ ম বাহাউদ্দিন নাছিম (যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ. মোহাম্মদ আলী আরাফাত (সাবেক প্রতিমন্ত্রী. শেখ ফজলে শামস পরশ (চেয়ারম্যান, যুবলীগ. মাইনুল হোসেন খান নিখিল (সাধারণ সম্পাদক, যুবলীগ)
কেন এই সিদ্ধান্ত?
আদালত সূত্রে জানা যায়, আজ এই সাত আসামির আত্মসমর্পণের নির্ধারিত দিন ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তারা আদালতে হাজির হননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের হদিস না পাওয়ায় ট্রাইব্যুনাল তাদের ‘পলাতক’ হিসেবে ঘোষণা করেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এর আগে গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের হাজির হতে বলা হয়েছিল। কোনো পদক্ষেপেই আসামিরা উপস্থিত না হওয়ায়, আইনের বিধান অনুযায়ী বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে তাদের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ পলাতক আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

আপডেট: ০৮:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬