০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে আইফোন তৈরির অবৈধ কারখানা: ২ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৫

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জে চীনা নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন (অ্যাসেম্বলিং) কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ দিয়ে এসব নকল ফোন তৈরি করে আসল হিসেবে বাজারে বিক্রি করা হতো।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এই চাঞ্চল্যকর তথ্য জানান।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় অভিযান চালায়। অভিযানে যা উদ্ধার করা হয়: বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন। বিপুল পরিমাণ আইফোনের যন্ত্রাংশ ও পার্টস। মোবাইল তৈরির আধুনিক মেশিনারিজ।কিছু পরিমাণ বিদেশি মদ।
এই ঘটনায় দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির তদন্তে উঠে এসেছে, চক্রটি গত দেড় বছর ধরে রাজধানী কেন্দ্রিক এই জালিয়াতি চালিয়ে আসছিল। তারা অত্যন্ত সুকৌশলে আইফোনের বিভিন্ন পার্টস আলাদাভাবে অবৈধ পথে দেশে আনত। এরপর ঢাকায় তাদের স্থাপিত একটি গোপন ল্যাবে সেসব যন্ত্রাংশ জোড়া দিয়ে ‘আসল আইফোনের’ মতো অবিকল ফোন তৈরি করত। এসব ফোনই পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আসল হিসেবে বাজারে সরবরাহ করা হতো।

তদন্তকারী কর্মকর্তা জানান, এই চক্রের সাথে স্থানীয় আরও কয়েকজন জড়িত রয়েছেন যাদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। সংবাদ সম্মেলনে সাধারণ গ্রাহকদের সতর্ক করে তিনি বলেন:
“কম দামে আসল আইফোন পাওয়ার লোভে পড়ে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকুন।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

রাজধানীতে আইফোন তৈরির অবৈধ কারখানা: ২ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

আপডেট: ০৫:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬