০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে সড়কের গর্তে পড়ে প্রাণ হারালেন সাইকেল আরোহী,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫২

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের সদর উপজেলায় সড়কের ভাঙা খাদে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলি শিপন (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুরপুর চিড়ার মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলি শিপন যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খালধার রোড এলাকার মৃত মোর্শেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিপন হাশিমপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে বাহাদুরপুর চিড়ার মিলের সামনে পৌঁছালে রাস্তার একটি গর্তে (ভাঙা খাদে) পড়ে ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটকে রাখে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে সড়কের গর্তে পড়ে প্রাণ হারালেন সাইকেল আরোহী,

আপডেট: ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬