০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বোনকে ভাগিয়ে নিতে সহায়তার প্রতিবাদ করায় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৬০

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে বোন নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িতদের খোঁজ নিতে গিয়ে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন মো. রেজোয়ান হোসেন (২৪) নামে এক যুবক। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্ব মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার নেপথ্যে
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রেজোয়ানের বোন তার প্রেমিক আলামিনের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এই পলায়নের পেছনে স্থানীয় কেউ সহায়তা করেছে কি না, তা নিয়ে বুধবার বিকেলে খোঁজখবর নিচ্ছিলেন রেজোয়ান।

রেজোয়ান যখন বোনকে পালিয়ে যেতে সহায়তাকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই অভিযুক্ত সহায়তাকারীর বাবা হাফিজুর বিশ্বাস চড়াও হন। একপর্যায়ে হাফিজুর রেজোয়ানের বাড়িতে ঢুকে হাতে থাকা কোদাল দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে রেজোয়ান গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত রেজোয়ানকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় আহতের পরিবার থেকে হামলাকারী হাফিজুর বিশ্বাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে বোনকে ভাগিয়ে নিতে সহায়তার প্রতিবাদ করায় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে জখম

আপডেট: ১০:৩৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬