০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৬

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের শলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শলুয়া গ্রামে আতিয়ার রহমানের প্রতিবেশী দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে তীব্র বাকবিতণ্ডা ও গোলযোগ শুরু হয়। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে আতিয়ার রহমান সেখানে এগিয়ে যান। এ সময় একই গ্রামের আরবিদের দুই ছেলে রাসেল (৩৫) ও শহিদ (৩৪) ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন।
হামলাকারীরা ইট দিয়ে আতিয়ার রহমানের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার আঘাত গুরুতর হওয়ায় তাৎক্ষণিক ভর্তির নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আতিয়ার রহমানের পরিবারের দাবি, এটি কোনো আকস্মিক ঘটনা নয়। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও স্বজনরা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

চৌগাছায় জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ

আপডেট: ১০:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬