০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন ভিসা কোনো অধিকার নয়, স্রেফ সুযোগ: ভারতীয় শিক্ষার্থীদের কঠোর বার্তা ওয়াশিংটনের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৬২

উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বা যেতে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। সম্প্রতি ভারতের মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত একটি বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, যেকোনো ধরনের আইন লঙ্ঘন বা বিশৃঙ্খলা তৈরি করলে তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে শিক্ষার্থীর ভিসা।

মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে যে, শিক্ষার্থীদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। মূলত নিম্নলিখিত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে:
যদি কোনো শিক্ষার্থী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বা স্থানীয় আইন অমান্য করেন, তবে তার স্টুডেন্ট ভিসা বাতিল করা হবে।: কোনো কারণে পুলিশি গ্রেফতারের মুখে পড়লে সেই শিক্ষার্থীকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।: একবার ভিসা বাতিল হলে বা নিয়ম ভাঙলে ওই শিক্ষার্থী ভবিষ্যতে আর কখনোই মার্কিন ভিসা পাবেন না—এমন কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।: নির্দেশিকার শেষে মনে করিয়ে দেওয়া হয়েছে, আমেরিকার ভিসা পাওয়া কোনো ব্যক্তির ‘অধিকার’ নয়, বরং এটি একটি ‘বিশেষ সুযোগ’ বা সুবিধা মাত্র। নিয়ম না মানলে এই সুবিধা যেকোনো সময় কেড়ে নেওয়া হবে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি অত্যন্ত কঠোর করা হয়েছে। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রভাব পড়ছে শিক্ষার্থী ভিসাতেও। এই কঠোর অবস্থানের কারণে অনেক ভারতীয় শিক্ষার্থী ও অভিবাসী বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছেন।
উল্লেখ্য, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় শিক্ষার্থীদের সতর্ক থাকতেই এই বিশেষ গাইডলাইন বা নির্দেশিকা জারি করেছে প্রশাসন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

মার্কিন ভিসা কোনো অধিকার নয়, স্রেফ সুযোগ: ভারতীয় শিক্ষার্থীদের কঠোর বার্তা ওয়াশিংটনের

আপডেট: ১০:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬