বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১ ও ৯২৫)-এর যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বেনাপোল স্থলবন্দর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দেশের প্রতিটি সংকটে এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি: দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি। সাধারণ মানুষের মুক্তি ও শান্তি।
এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে বেনাপোল স্থলবন্দরের কয়েক হাজার সাধারণ শ্রমিকসহ উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হয়।
০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
বেনাপোলে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ৬৭২
সর্বাধিক পঠিত





















