০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে ইজিবাইক ও মাটিবাহী ট্রলির সংঘর্ষ: শিশুসহ আহত ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৭১

যশোরের মনিরামপুরে যাত্রীবাহী ইজিবাইক ও মাটি বহনকারী ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— যশোর সদরের মুড়লি খাঁ পাড়ার সজলের ছেলে শিশু সুয়াইব, মনিরামপুরের সুতিঘাটা এলাকার ইলিয়াসের ছেলে হেলাল এবং কামালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সেলিম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াদা বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ইজিবাইকটি ব্রাহ্মণডাঙ্গা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটি টানা ট্রলির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আহতদের জরুরি বিভাগে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রলি ও ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক পঠিত

বেনাপোলকে আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয় ইমদাদুল হকের

মনিরামপুরে ইজিবাইক ও মাটিবাহী ট্রলির সংঘর্ষ: শিশুসহ আহত ৩

আপডেট: ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬