০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৫৩

যশোর প্রতিনিধি: যশোরের সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে স্থানীয়রা মরদেহটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মৃত মজু মিয়ার ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান মঙ্গলবার মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন। গভীর রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজ করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহতের স্ত্রী মনজুয়ারা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ধারণা, মানসিক ভারসাম্যহীন অবস্থায় পুকুরে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অন্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।
মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সর্বাধিক পঠিত

বেনাপোলকে আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয় ইমদাদুল হকের

যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

আপডেট: ১২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬