০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় সাবেক বিএনপি চেয়ারম্যান আব্দুল মান্নানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৬৮

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম আব্দুল মান্নানের কবর জিয়ারত করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
উপস্থিত নেতৃবৃন্দ: জিয়ারতকালে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম
ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর জব্বার
সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম সম্পাদক কামাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম ও ছাত্রদলের আহ্বায়ক আরিফুল জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “মরহুম আব্দুল মান্নান ছিলেন তৃণমূলের একজন নিবেদিতপ্রাণ নেতা। ডিহি ইউনিয়নবাসীর সেবায় তাঁর অবদান অনস্বীকার্য।” এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রাজনৈতিক আদর্শ ও ত্যাগকে পাথেয় করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

শার্শায় সাবেক বিএনপি চেয়ারম্যান আব্দুল মান্নানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

আপডেট: ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬