বেনাপোল প্রতিনিধি। যশোরের শার্শায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) স্থানীয় পর্যায়ে সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত অফিসার জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ।অধ্যক্ষ ও প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন কর্পোরাল ফিরোজ আহমদ। এছাড়াও সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান এবং শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, দেশের ক্রান্তিলগ্নে ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















