১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল আনোয়ারায় উদ্ধার হওয়া সেই শিশু মোরশেদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৬৫৭

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই ভাইবোনের মধ্যে ছোট ভাই মোরশেদ (০২) মারা গেছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৮ ডিসেম্বর উদ্ধারের পর থেকে শিশুটি গুরুতর অসুস্থ ছিল। তার চিকিৎসার তদারকি করছিল জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য সাফায়েত রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় শিশুটিকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।
মোরশেদের মরদেহ তার নিজ বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার দাদি পারভীন আক্তার।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন:
> “মোরশেদ আজ দুপুরে মারা গেছে। তার মরদেহ মানিকছড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধার হওয়া অপর শিশুটি (মোরশেদের বোন) বর্তমানে আমাদের পর্যবেক্ষণে আছে। তার দাদি যদি তাকে নিয়ে যেতে চান তবে আইনি প্রক্রিয়ায় তাকে বুঝিয়ে দেওয়া হবে, অন্যথায় তার বিষয়ে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় এই দুই শিশুকে উদ্ধার করেন মহিম নামে এক সিএনজি চালক। বিষয়টি জানাজানি হলে উপজেলা ও জেলা প্রশাসন শিশুদের চিকিৎসার দায়িত্ব নেয়।
পরবর্তীতে গত বুধবার রাতে পুলিশ বাঁশখালী থেকে তাদের বাবা খোরশেদ আলমকে আটক করে। খোরশেদ আলম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। পারিবারিক কলহের জেরে শিশুদের রাস্তায় ফেলে যাওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের স্থায়ী নিবাস খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। বর্তমানে শিশু দুটির মা এখনো নিখোঁজ রয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল আনোয়ারায় উদ্ধার হওয়া সেই শিশু মোরশেদ

আপডেট: ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬