০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ছাত্রদল নেতা আব্দুর রহিমের মাতার জানাজায় অংশ নিলেন বিএনপি নেতা নুরুজ্জামান লিটন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬৬৩

নিজস্ব প্রতিবেদন, শার্শা উপজেলার কৃতি সন্তান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমের মাতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি) মরহুমার জানাজা নামাজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন যশোর-১ (শার্শা-৮৫) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নুরুজ্জামান লিটন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
মরহুমার শেষ বিদায়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার সাহেব আলী, সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি। মিয়াদ আলী, অর্থবিষয়ক সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি।আমিরুল ইসলাম, সভাপতি, শার্শা উপজেলা কৃষক দল। শরিফুল ইসলাম চয়ন, আহ্বায়ক, শার্শা উপজেলা ছাত্রদল। আরিফুর রহমান আরিফ, আহ্বায়ক, বেনাপোল পৌর ছাত্রদল।শরিফুল ইসলাম, সভাপতি পদপ্রার্থী, বাহাদুরপুর ইউনিয়ন যুবদল।
এছাড়াও জানাজায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

শার্শায় ছাত্রদল নেতা আব্দুর রহিমের মাতার জানাজায় অংশ নিলেন বিএনপি নেতা নুরুজ্জামান লিটন

আপডেট: ০৯:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬