০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আগে দেশ, পরে খেলা’: ভারতে বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্তকে আমিনুল হকের সমর্থন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬৬৮

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক, যৌক্তিক ও সময়োচিত বলে আখ্যা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি স্পষ্ট করে বলেন, দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নিরাপত্তা ও আত্মমর্যাদার প্রশ্ন
আমিনুল হক বলেন, “সবার আগে আমাদের দেশ। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিসিবি যে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের মান-সম্মান কোনো কিছুর বিনিময়ে বিলিয়ে দেওয়া যাবে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, বিসিবি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের যে বিকল্প প্রস্তাব দিয়েছে, সেটিই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।
মুস্তাফিজ ও আইপিএল প্রসঙ্গে কড়া সমালোচনা
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে আমিনুল বলেন, “নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজের মতো বিশ্বমানের একজন ক্রিকেটারকে যখন কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে সরিয়ে দেওয়া হয়, তখন পরিষ্কার বোঝা যায় সেখানে আমাদের ক্রিকেটাররা নিরাপদ নন। যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত নয়, সেখানে পুরো জাতীয় দল কীভাবে ভারতে যাওয়ার ঝুঁকি নিতে পারে?”
আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এবং বর্তমান সংকটের কথা তুলে ধরে আমিনুল হক আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বাংলাদেশের প্রস্তাবিত বিকল্প ভেন্যুতে খেলা আয়োজন করবে। তিনি বিশ্বাস করেন, নিরপেক্ষ ও নিরাপদ ভেন্যু নিশ্চিত হলে বাংলাদেশ দল পূর্ণ শক্তিতে বিশ্বকাপে অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

আগে দেশ, পরে খেলা’: ভারতে বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্তকে আমিনুল হকের সমর্থন

আপডেট: ০৯:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬