যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ওরফে **’কালা মেম্বার’**কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে বিরামপুর গুলশান মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া গোলাম সরোয়ার ওই এলাকার মৃত মনির উদ্দিন বিশ্বাসের ছেলে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন গণমাধ্যমকে জানান, কালা মেম্বারের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলেও গোয়েন্দা তথ্য ছিল।
আটকের পর তাকে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রোববার বিকেলে তাকে যশোরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা ‘কালা মেম্বার’ গ্রেপ্তার,
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৬৭০
সর্বাধিক পঠিত





















