০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৭

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় WINCEREX কফ সিরাপ, শাড়ি, থ্রি-পিস, কম্বল, শাল-চাদর এবং বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার ২০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল বৃদ্ধি করেছে।
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক অভিযানের ফলেই এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান নির্মূল করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ১২:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫