যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে বাবার ইঞ্জিনচালিত ভ্যানে খেলার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় রুহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত রুহান ওই ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর (রবিবার) দুপুরে রুহানের বাবা বাজার থেকে ফিরে বাড়ির সামনে ইঞ্জিনচালিত ভ্যানটি রেখে দোকানে যান। ভ্যানে চাবি লাগানোই ছিল। শিশু রুহান বাড়ির সামনে খেলা করার একপর্যায়ে হঠাৎ ভ্যানটির হ্যান্ডেলে হাত দিলে সেটি চালু হয়ে যায়। নিয়ন্ত্রণহীন ভ্যানটি দ্রুত গতিতে এগিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে রুহান ভ্যান থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ ২৯ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মরদেহ বর্তমানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খেলার ছলে এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে বাবার ভ্যানে খেলার সময় দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৬৬২
সর্বাধিক পঠিত





















