ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে তার গাড়িবহর জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে। নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন এবং প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন।
এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, সব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ এক দিন সময় লাগতে পারে।
সংসদ নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো একটি নির্বাচনী এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তারেক রহমানের ভোটার তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।





















