০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হলো, ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৬০

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে, কড়া নিরাপত্তার মধ্যে দানবাক্সগুলো খোলার কাজ শুরু হয়। সকাল ৭টায় এই কার্যক্রম শুরু হলেও গণনার কাজ শুরু হয় সকাল ৯টায়।
এদিন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থ গণনা করতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। গণনার কাজে সাহায্য করেছেন ৩৫০ জন মাদ্রাসার শিক্ষার্থী, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ২০ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং ১০০ জন ব্যাংক কর্মকর্তাসহ নানা পর্যায়ের মানুষ।
পাগলা মসজিদের দানসিন্দুক থেকে পাওয়া অর্থ বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়, যেমন মসজিদের উন্নয়ন, গরিব-অসহায়দের সাহায্য, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা ইত্যাদি।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হলো, ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে

আপডেট: ১০:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫