ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাওয়া মুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলে পৌঁছানো শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাসচালকের অসতর্কতা এবং ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ৬৬৯
সর্বাধিক পঠিত





















