০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৪

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটন জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে, আনুমানিক ৬টার দিকে, সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করার প্রস্তুতিকালে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রীদের উঠানোর ঠিক আগে হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, যাত্রী বোর্ডিং শুরু না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সেন্ট মার্টিনগামী জাহাজটির মালিকপক্ষের পক্ষ থেকে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার কারণে কোনো যাত্রী হতাহত হননি। প্রায় ১৮০ জন যাত্রীকে নিরাপদে অন্য জাহাজে স্থানান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ড

আপডেট: ০৯:৪৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫