০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছা-চুরমনকাটি সড়কে বাসে অজ্ঞান পার্টির হামলা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৫

যশোরের চৌগাছা-চুরমনকাটি সড়কে একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়েছেন জিল্লুর রহমান (৩৫)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা এবং মশিয়ার রহমানের ছেলে।

জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) গরু কেনার উদ্দেশ্যে জিল্লুর রহমান চৌগাছা যান। বিকেল আনুমানিক ৫টার দিকে চৌগাছা থেকে বাড়ি ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে জিল্লুর রহমানকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা তাকে বাসের মধ্যে রেখে পালিয়ে যায়। তার সঙ্গে থাকা আব্দুল আলিম ঘটনার পর পরই বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে।

জিল্লুর রহমানকে পরে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

চৌগাছা-চুরমনকাটি সড়কে বাসে অজ্ঞান পার্টির হামলা,

আপডেট: ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫