০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ওসমান হাদিকে নিয়ে পোস্ট: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজ ‘রিমুভ’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৫

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ৩০ লাখ ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজটি সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া পোস্টে ‘সংঘবদ্ধ রিপোর্ট’ করার কারণে পেজটি রিমুভ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক এবং রিপোর্ট করা হয়েছে।
তিনি পোস্টে লেখেন, “ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।”
সাবেক এই উপদেষ্টা আরও অভিযোগ করেন যে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘ম্যাস রিপোর্টিং’ করা হয়েছে। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে পোস্ট করা তিনটি ভিডিওতে স্ট্রাইক আসার পর পেজটি সরিয়ে দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসিফ মাহমুদের করা পোস্টগুলো ঘিরে একটি পক্ষ অনলাইনে সক্রিয় হয়ে ওঠে, যার ফলে এই ডিজিটাল হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

ওসমান হাদিকে নিয়ে পোস্ট: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজ ‘রিমুভ’

আপডেট: ০৪:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫