০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। জুমার নামাজের পর একযোগে সারা দেশে দোয়া ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় জুমার নামাজ শেষে সারা দেশে দোয়া-মোনাজাত এবং তার বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে এক ভয়াবহ হামলার শিকার হন ওসমান হাদি। জুমার নামাজের পর গণসংযোগ শেষে রিকশায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করা হয়েছে। তারা দ্রুততম সময়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া মাহফিল

আপডেট: ০৪:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫