যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মশিউর রহমান (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাগরপুর জোলাপাড়া স্কুলের কর্নার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান উপজেলার সাগরপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মশিউর রহমান বাইসাইকেলযোগে নিজের গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জোলাপাড়া স্কুলের কর্নারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আইনি পদক্ষেপ:
দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ঝিকরগাছায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী বৃদ্ধ গুরুতর আহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- ৬৬১
সর্বাধিক পঠিত





















